শান্তিপুরে এক অসুস্থ হনুমানকে উদ্ধার করল বনদপ্তর
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়ার শান্তিপুরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকঘর দোকানতলা পাড়ায় এক বাড়ির পাঁচিল থেকে অসুস্থ একটি হনুমানকে উদ্ধার করল বনদপ্তর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বিকেল চারটে নাগাদ গাছ থেকে হঠাৎ পড়ে যায় অসুস্থ হনুমানটি। এরপর কোনরকমে পাঁচিলের উপরে উঠে বসে পরে তারপর সেখান থেকে আর নামতে পারিনি। প্রাথমিকভাবে অনুমান করা যায় যে হনুমানটি গাছ থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত লেগেছে যার কারণে অন্যত্রে যাওয়া সম্ভব হয়নি হনুমানটির। এলাকার স্থানীয় লোকজন বনদপ্তর বাহাদুরপুর পলাশগাছী বিটের বিট অফিসার নিরঞ্জন দাসকে বারবার ফোনে ঘটনাটি জানায় কিন্ত তিনি কোনো পদক্ষেপ করেননি। পরে কৃষ্ণনগর অফিসে খবর দিলে রাত দশটা নাগাদ কৃষ্ণনগর রেঞ্জারের নির্দেশে বনদপ্তরের কর্মী এসে হনুমানটি খাঁচা বন্দি করে নিয়ে যায় চিকিৎসার জন্য।






