কন্ট্রাক্টচুয়াল কর্মীদের সাধারণ সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি জি টি এস ক্লাব হলে

Spread the love

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, শিলিগুড়ি : এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের ডাকে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কন্ট্রাক্টচুয়াল কর্মীদের এক সাধারণ অনুষ্ঠিত হলো শিলিগুড়ি জিটিএস ক্লাব হলে। উক্ত সভায় উপস্থিত ছিলেন এ আই টি ইউসির রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য  সুব্রত দাস ও জেলার নেতৃবৃন্দ। সভায় উজ্জ্বল চৌধুরী বলেন দুই সরকার দেশের গনতন্ত্র ও শ্রমিক সমাজের সর্বনাশ করছে, নানান কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের নেতা মন্ত্রীরা আজ জেলে যাচ্ছে আরো যেতে চলেছে। কেন্দ্রীয় সরকার দেশের শ্রমিকদের কথা না ভেবে মালিকদের সুবিধার কথা ভেবে চলেছে,রাজ্য সরকারের নুন্যতম মজুরি মালিকদের কথা মত বাড়ানো হয়,এটা খুবই দুঃখজনক, শ্রমিকদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় কোনো সরকারই ভাবে না, এআইটিইউসি তার সাধ্যের বাইরে গিয়েও শ্রমিক স্বার্থে দেশ ব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে, দিন আন্দোলনের ধার বাড়িয়ে চলেছে এআইটিইউসি। আগামী দিনে বাংলায় বৃহত্তর আন্দোলনের জন্য রাস্তায় নামার ডাক দেন। সভায় ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক  সুব্রত দাস বলেন কিছু ইউনিয়ন বাংলায় কোম্পানি গুলোর সাথে হাত মিলিয়ে দীর্ঘ বছর  কর্মরত কর্মীদের সরিয়ে দিয়ে নতুন কর্মী নিয়োগ করাচ্ছে, কোম্পানি গুলোতে তাদের ইউনিয়নের সুপারভাইজার ঢুকিয়ে তাদের কে ব্যাবহার করে অন্য ইউনিয়নের কর্মীদের নিজেদের ইউনিয়নের ঢোকানোর প্রবনতা লক্ষ করা যাচ্ছে,যারা তাদের ইউনিয়নে আসতে না চাইবে তাদের কে বিভিন্ন মিথ্যা অভিযোগে ছাঁটাইয়ের বা সাধ্যের বাইরে বদলির নির্দেশ করানো হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্য বদ্ধ লড়াই চলছে,এই মুহূর্তে ১৮ জন এসবিআই এটিএম কর্মীদের একই ভাবে বসিয়ে দেওয়া হয়েছে,এই ব্যাপারে এসবিআই এটিএম এর কন্ট্রাক্টর মেসার্স লায়ন ইন্ডিয়া লিমিটেড কোম্পানির বিরুদ্ধে ঐক্য বদ্ধ লড়াইয়ে নাবা হয়েছে। বিভিন্ন কোম্পানির সাথে কর্মীদের ন্যায্য দাবীতে আন্দোলন চালাচ্ছি। আগামী দিনে তালিকা তৈরি করে কোম্পানি গুলোর সাথে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করা হচ্ছে।

সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের  দেওয়া কোনও বক্তব্যের  জন্য দায়বদ্ধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos