উত্তরবঙ্গের ICICI ব্যাংকের কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কার দের উপর ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ , শিলিগুড়ি : উত্তরবঙ্গের আইসিআইসিআই ব্যাংকের হাউসকিপিং এবং পিয়ন কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কার দের উপর আইসিআইসিআই ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আইসিআইসিআই ব্যাঙ্কের শিলিগুড়ি মেন ব্রাঞে ভারী বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দিল এ আই টি ইউ সি অনুমোদিত সিকিউরিটি এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্টবেঙ্গল ইউনিয়ন। বেশ কয়েক মাস ধরে আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চে যে সমস্ত পিয়ন এবং হাউসকিপিং কর্মীরা দীর্ঘ বছর ধরে কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ এবং কন্ট্রাকটর মিলিত ভাবে শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার ও বাজে ব্যবহার ও লেবার আইন অমান্য করে আসছিল। আট ঘন্টার বেশি ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করানো অথচ আটঘন্টার পয়সা দেওয়া, কর্মীদের সাধ্যের বাইরে ট্রান্সফর দেওয়ার হুমকি দিয়ে ও কর্মীদের চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে বলপূর্বক পিয়ন পদের কর্মীদের দিয়ে হাউসকিপিং এর কাজ করানো এবং অধিকাংশ সময় তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা, কর্মীদের ফোন না ধরা,ইত্যাদি। এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে ১৫ (15) ই জুন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস ইউনিয়নের কর্মীদের নিয়ে আইসিআইসিআই ব্যাংক শিলিগুড়ি মেন ব্রাঞ্চে ভারী বিক্ষোভ প্রদর্শন করলেন এরপর আইসিআইসিআই ব্যাংকের উত্তরবঙ্গের চ্যানেল ম্যানেজার সুনীল সিং এর কাছে ডেপুটেশন জমা দেওয়া এবং আলোচনায় বসেন আলোচনা সভায় ইউনাইটেড এন্টারপ্রাইজের মালিক বিদ্যুৎ ধর উপস্থিত ছিলেন মিটিংয়ে সিন্ধান্ত হলো যে সাধ্যের বাইরে হাউসকিপিং এবং পিয়ন স্টাফদের ট্রান্সফার করা যাবে না, প্রতিদিন আট ঘন্টার বেশি কোন কর্মীকে ডিউটি করানো যাবে না যদি আট ঘণ্টার বেশি ডিউটি করাতে হয় তাহলে ম্যানেজারকে আউট টাইম এর উপর সিগনেচার করতে হবে, এবং অভারটাইম দেতে হবে। এরপর আলোচনায় আরও স্থির হলো যে হাউসকিপিং স্টাফরা হাউসকিপিংয়ের এর কাজ করবে পিয়ন স্টাফেরা পিয়নের কাজ করবে এবং যার যেখানে যাতায়াত করে ডিউটি করা সম্ভব তাকে সেখানে ট্রানস্ফার দেওয়া হবে। বছরে ডিউটি পোশাক বিনা পয়সায় দিতে হবে ইত্যাদি দাবি-দাওয়া নিয়ে আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার সুনীল সিং এর উপস্থিতিতে একটি মিনিটস অফ মিটিং তৈরি হয় এবং তাতে কন্ট্রাকটর ওয়ার্কার এবং ইউনিয়নের নেতৃত্ব সিগনেচার করে ,ব্যাংক ম্যানেজমেন্ট এবং কোম্পানির মালিক আলোচনা সভায় বলেন তারা শ্রমিকস্বার্থ দেখেই সুষ্ঠুভাবে ব্যবসা করবেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বলেন আজকে যে আলোচনা হলো এর অন্যথা যদি হয় তাহলে গোটা উত্তরবঙ্গ জুড়ে আইসিআইসিআই ব্যাংকের কন্ট্রাক্টওয়াল শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।