বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম শহর তথা ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় নানান ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে স্যানিটাইজার ও মাস্ক বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন। গঙ্গারামপুর শহরের চৌমাথা মোড়ে মোবাইল ব্যবসায়ী অমিত বসাক মোবাইল বিক্রির পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করছেন। তিনি জানান, এই করোনা পরিস্থিতি ও আংশিক লকডাউনের ফলে ব্যবসায় মন্দা থাকলেও মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করে যেমন আত্মনির্ভর হচ্ছি সাথে বিক্রিও বেড়েছে ব্যাপক, তবে কবে এই পরিস্থিতি থেকে আমরা সকলে মুক্ত হব জানিনা কিন্ত সকলকেই এই সময়ে সাবধানে ও সচেতন থাকা দরকার। তবে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি গঙ্গারামপুরেও নানান ব্যবসায়ীরা মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন তা বলাই বাহুল্য।
তাজা খবর: