কৃষ্ণনগরে শ্রমিক মেলা শুরু হওয়ার আগেই মেলার মাঠ এর সামনে বিক্ষোভ দেখালো নির্মাণ সহায়করা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : শ্রমিক মেলা শুরু হওয়ার আগেই মেলার মাঠ এর সামনে বিক্ষোভ দেখালো নির্মাণ সহায়করা। নদিয়ার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে কৃষ্ণনগর শ্রমিক মেলা শুরু হলো বুধবার থেকে। মেলা শুরুর আগেই মেলার গেটের সামনে বিক্ষোভ দেখালো সিআই টি ইউ নির্মাণ সহায়ক কমিটি। শ্রমিক মেলার নাম করে লক্ষ লক্ষ টাকা নির্মাণ শ্রমিক সহ অন্যান্য সামাজিক শ্রমিকদের সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। সামাজিক সুরক্ষার বকেয়া না দেওয়ার পরিপ্রেক্ষিতে এদিন মেলা শুরুর আগেই বিক্ষোভ প্রদর্শন করলো শ্রমিক সংগঠন সি আই টি ইউ কর্মী-সমর্থকরা।





