শৌচকর্ম আটকাতে বাড়ির দেওয়ালে দেবদেবীর ছবি, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন গৌড়ীয় বৈষ্ণব সমাজের

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: নদিয়ার নাগর শ্রীমন মহাপ্রভুর পূর্ণভূমি নবদ্বীপ। সেই নবদ্বীপ ধামেই রয়েছে অসংখ্য মঠ ও মন্দির। চৈতন্যভূমির অন্যতম পরিচিতি মন্দিরনগরী হিসাবে। সারাটা বছর ধরে মন্দিরনগরীতে ছুটে আসেন অসংখ্য ভক্ত। সেই চৈতন্যভূমি নবদ্বীপের বাসিন্দাদের মধ্যে একাংশ অবাধ্য সাধারন মানুষের শৌচকর্ম আটকাতে নিজেদের বাড়ির দেওয়ালে লাগিয়ে দিচ্ছেন এক একটি দেবদেবীর ছবি। বসত বাড়ির রাস্তার দিকে নর্দমার উপর এক শ্রেণীর মানুষ,কালি, দুর্গা, শিব, রাধাকৃষ্ণ,গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরনিতাই কিংবা বাবা লোকনাথ সহ বিভিন্ন দেব দেবীর ছবি লাগিয়ে মানুষের ওই বদভ্যাস আটকানোর নিরন্তর চেষ্টা করে চলেছেন। এভাবে নর্দমার উপর দেব-দেবীর ছবি লাগানোয়, ধর্মের ভাবাবেগের প্রতি চরণ অবমাননা হচ্ছে বলে অভিযোগ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও নবদ্বীপধাম গীতা প্রচার সংঘের সঙ্গে যুক্ত কর্তা- ব্যক্তিদের। তারই প্রতিবাদে বুধবার বিকালে প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য জন্মস্থান মন্দিরে এক সাংবাদিক সম্মেলনের ডাক দেয়, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও নবদ্বীপ ধাম গীতা প্রচার সঙ্ঘ। গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষে সভাপতি সুদীপ গোস্বামী, সম্পাদক অদ্বৈত গোস্বামী দাস বাবাজী, সদস্য কৃষ্ণেন্দু চক্রবর্তী গোস্বামী এবং নবদ্বীপ ধাম গীতা প্রচার সঙ্ঘের অন্যতম কর্তা অসীম দেবনাথ উপস্থিত ছিলেন। এবিষয়ে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি সুদীন গোস্বামী সাংবাদিক সম্মেলনে বলেন, “ধর্মের ভাবাবেগ নিয়ে এভাবে খেলা যায়না। শৌচকর্ম আটকাতে বিভিন্ন দেবদেবীকে রাস্তার নর্দমার উপরে রাখছেন শহর ও শহর লাগোয়া কিছু মানুষ। এটা দেবদেবী ও হিন্দু ধর্মের পক্ষে চরম অসম্মানের”। তিনি আরও বলেন, “বিষয়টি আটকানোর জন্য নবদ্বীপ শহরের বিভিন্ন গৃহস্থের বাড়ি গিয়ে গৃহকর্তাদের কাছে আর্জিও জানিয়েছেন”। সুদীন বাবুর কথায়, “শৌচকর্ম আটকাতে নর্দমার উপর দেবদেবীর ছবি লাগিয়েও সুফল মেলেনি। তবুও এক শ্রেণীর মানুষ এটা করে চলেছেন”। গৌড়ীয় বৈষব সমাজের অন্যতম সম্পাদক অদ্বৈত গোস্বামী দাস মহারাজ বলেন, “আবেদনের মাধ্যমে প্রথমে মানুষকে বোঝান হচ্ছে। তাতেও যদি সারা মেলে, শেষ পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলের পথে যেতে বাধ্য হব আমরা”। তিনি জানান, “এবিষয়ে অবগত করার জন্য নবদ্বীপ পুরসভার প্রশাসক বোর্ডের চেরারপার্সনের কাছে আবেদনও জানান হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও দ্বারস্থ হব আমরা”। সুদীন গোস্বামী বলেন, “আজ থেকেই মানুষকে সচেতন করতে শহরজুড়ে সচেতনতামূলক প্রচার পুস্তিকা বিলি করা হবে। প্রচার পুস্তিকায় আবেদনে রয়েছে এভাবে রাস্তার ধারে নোংরার মধ্যে দেবদেবীর ছবি লাগান অবিলম্বে বন্ধ হোক। এই দাবিতেই আগামীতে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ এবং নবদ্বীপ ধাম গীতা প্রচার সঙ্ঘ লাগাতর পথে নামতে চলেছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos