কৃষ্ণনগরে বিভিন্ন এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলো

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে। শহরের অভ্যন্তরে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রীর পোস্টার প্রসঙ্গে এই দিন সকালে বিজেপির চায় পে চর্চা কর্মসূচিতে যোগদান করতে এসে সরাসরি রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক অসীম কুমার সাহা সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্বকে কার্যত কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই পোস্টারিং এর পেছনে স্থানীয় এক শ্রেণীর তৃণমূল নেতার মদত রয়েছে বলেও এইদিন দাবি করেন তিনি। তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার জন্য তোর গোড়ায় দাঁড়িয়ে আছেন রাজ্যের কারা মন্ত্রী সহ পৌর প্রশাসক ও অন্যান্য জেলার প্রথম সারির তৃণমূল নেতারা বলেও এদিনের চায় পে চর্চা কর্মসূচি থেকে দাবি করেন জয়প্রকাশ বাবু। বিজেপির “চায় পে চর্চা” কর্মসূচিতে এই দিন সকালে কৃষ্ণনগর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির অবজারভার বিজয় ব্যানার্জি সহ জেলা উত্তর বিজেপির সভাপতি আশুতোষ পাল ও নদিয়া জেলা উত্তর যুব মোর্চার সভাপতি সৈকত সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ, পাশাপাশি এইদিন পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্মশান কালী বাড়ি এলাকায় “চায় পে চর্চা” কর্মসূচিতে যোগদান করেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos