ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) এবং কংগ্রেস দলের সহবস্থান ভোট বাক্সে কোনো প্রতিফলন আন্তে সক্ষম হবে কি? একটি গ্রাউন্ড রিপোর্ট

Spread the love

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, আগরতলা : ২০১৮ সালের ৩ মার্চ ২৫ বছরের দীর্ঘ বাম শাসনকে পরাস্ত করে ত্রিপুরার ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোট সরকার। ক্ষমতায় আসার আগে দিল্লি থেকে প্রচুর হেভিওয়েট নেতা-মন্ত্রী ত্রিপুরার মানুষকে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু ক্ষমতা দখলের পরে সেই প্রতিশ্রুতির কত অংশ পূর্ন হয়েছে সেটা নিয়ে একটা বড়ো প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে বইকি । সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) রিপোর্ট, অনুসারে ত্রিপুরায় বেকারত্ব বেড়েছে প্রায় ১৭% (17%) এবং এই বেকারত্বের পরিসংখ্যান উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি। বেকারত্ব, স্বাস্থ্য এবং শিক্ষার অবস্থা কোনো ক্ষেত্রেই  অগ্রগতি টা আশানুরূপ নয় । কিন্তু এটাও কঠিন সত্য যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া ,যে কোনো উন্নয়ন প্রকল্প শুরু ও বাস্তবায়নের জন্য কিছু সময়ের প্রয়োজন। ফলাফল মূল্যায়নের জন্যও সময় প্রয়োজন যেকোনো সরকারের মূল্যায়ন করার জন্য পাঁচ বছর খুব একটা বড়ো সময় নয়। আবার নির্বাচনের দামামা বাজার সঙ্গেসঙ্গেই রাজনৈতিক দল গুলোর গতিবিধি জেট গতিতে বাড়তে শুরু করে, রাজ্যটি তার রাজনৈতিক ইতিহাসে আরেকটি মোড় নিতে চলেছে – সিপিআই(এম) এবং কংগ্রেসের একত্রিত হওয়া। ১৯৭৮ (1978) সালে বামফ্রন্ট প্রথম ক্ষমতায় আসা থেকে এই দশকে বিজেপির উত্থান পর্যন্ত, সিপিআই(এম) এবং কংগ্রেস এই দুটি ছিল রাজ্যের প্রধান রাজনৈতিক দল এবং তিক্ত প্রতিদ্বন্দ্বী। আসন্ন বিধান সভা নির্বাচনে  সিপিআই(এম) এবং কংগ্রেস ঘোষণা করেছে যে তারা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে। যেখানে দুটি দল দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে অবস্থান করেছেন। হটাৎ করে বিধান সভা নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক সহাবস্থান তা উত্তর-পূর্ব রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঝাঁকুনি বৈকি। এটা খুবই স্পষ্ট যে প্রজন্মের পর প্রজন্ম ধরে কংগ্রেসের ভোট বাম-বিরোধী ছিল, যেহেতু ত্রিপুরার প্রধান দুটি দল ছিল সিপিআই(এম) এবং কংগ্রেস, এই চিরপ্রতিদ্বন্দ্বী চিন্তাভাবনা টাকে ভাঙা খুব একটা সহজ কাজ হবে না। যদি আমরা ২০১৮ (2018)  সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি -ভারতীয় জনতা পার্টি (43.59%) ভোট শেয়ারের সাথে – ৩৬ (36)টি আসন পেয়েছিল, সিপিআইএম পেয়েছিল – ১৬ (16) টি আসন (42.22%) ভোট শেয়ারের সাথে, indigenous peoples front  of Tripura (আইপিএফটি) – পেয়েছিল -৮ (8) টি আসন (7.38%) ভোট শেয়ারের সাথে, ভারতীয় জাতীয় কংগ্রেস – (1.79%) ভোট শেয়ারের সাথে একটিও আসন পায়নি ,কিন্তু (“২০১৩ (2013) সালের বিধান সভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস (36.53%) ভোট শেয়ারের সাথে ১০(10) টি আসন পেয়েছিলো এবং ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দল ছিল” ) কারণটা খুবই স্পষ্ট যে সিপিআইএম এবং ভারতীয় জাতীয় কংগ্রেস উভয় প্রধান দলই ২০১৮ (2018 ) সালের নির্বাচনে জনগণের মধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা ও আস্থা হারিয়েছিল এবং সাধারণ মানুষ ২০১৮ (2018) সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছিল। আশ্চর্যজনকভাবে যে দলটি ২০১৩ (2013) সালের নির্বাচনে মাত্র ১.৫৪% (1.54%) ভোট শেয়ার এবং শূন্য আসন ছিল তারা ২০১৮ ( 2018) সালের বিধানসভা নির্বাচনে  ৪৩.৫৯ % (43.59%) ভোট শেয়ার এবং ৩৬ (36) টি আসন পেয়েছিল যা নিজেই ব্যাখ্যা করে যে সিপিআইএম এবং কংগ্রেস উভয় দলই সাধারণ মানুষের মধ্যে কতটা আস্থা হারিয়েছিল । এবার আমরা যদি সিপিআই(এম) এবং কংগ্রেস জোটের  অঙ্কটা পাশের রাজ্য পশ্চিমবঙ্গের নিরিখে দেখি যেখানে ২০১৬ ( 2016) সালে, কংগ্রেস ৪৪ (44) টি আসন জিতেছিল, বামফ্রন্ট ৩২ (32) টি, যখন তৃণমূল কংগ্রেস ২১১ ( 211) টি আসন পেয়েছিল এবং ২০২১ (2021) সালে, এই মহাজোট একটিও আসন পেতে ব্যর্থ হয়েছিল। কারণটা আবার সেই রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা এবং আস্থায় উপরেই ফিরে আসে। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার ক্ষমতা ধখলের কারণও ছিল। ২৫ বছরের বাম শাসনও মানুষের কাছে খুবএকটা সুখকর ছিল না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যোগ্য লোকের পরিবর্তে অযোগ্য লোকেদের ভিড় বামেদের পতনের দিকে নিয়ে গেছে। তাছাড়া ক্ষমতার দম্ভে সাধারণ পঞ্চায়েত প্রধানও নিজেকে মুখ্যমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন যার সুযোগ নিয়েছে বিজেপি। মানুষের ক্ষোভের কাছেই হেরেছে বামেরা । রুজি-রুটির অভাব, চাকরি ও কর্মসংস্থানের অভাব ভারতীয় জনতা পার্টি কে  মানুষের থেকে দূরে ঠেলে দিয়েছে এবং খেটে খাওয়া সাধারণ মানুষ বড়োই দিশেহারা, মূলত এহেন পরিস্থিতিতে মানুষের সাময়িক সহানুভূতি বাম এবং কংগ্রেস দলের দিকে বাড়লেও তা ভোটের বাক্সে কতোটা প্রতিফলিত হবে এই নিয়ে বিস্তর সন্দেহ আছে। একটি নির্বাচন প্রক্রিয়ায় শুধু পাটিগণিত সব কিছু নয়, নির্বাচন রসায়নের প্রয়োজনীতাও আছে সব থেকে বড়ো সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে সাধারণ মানুষ এই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দলের সহাবস্থান কে কি চোখে দেখছে এবং নির্বাচকদের চোখে এই সহাবস্থান কত খানি গ্রহণযোগ্য।  বিভিন্ন জেলায় উভয় দলের সমর্থকদের কথোপকথনের মধ্যে সিপিআইএম এবং কংগ্রেস দলের জোটের পক্ষে খুব উৎসাহ এবং স্বতঃস্পুর্তটার  অভাব চোখে পড়েছে। গণতন্ত্রে একটা রাজনৈতিক নেতৃত্ব কি ভাবছে সেটা বড়ো ঘটনা নয় সাধারণ মানুষ এবং তৃণমূল স্তরের সমর্থকরা কি ভাবছেন সেটা বড়ো ঘটনা। এখন দেখার বিষয় হলো  দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের এই মহাজোট কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কি না এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে কি না। বিকল্প হিসেবে কোন দল উঠে আসবে সেই অঙ্ক সময় বলে দেবে এবং এটাও দেখার বিষয় যে এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এক্স ফ্যাক্টর ত্রিপুরা মোথা এবং আদিবাসী ভোট কাদের পক্ষে তাদের সমর্থন রাখছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

সংবিধিবদ্ধ ঘোষণা : একটি নিরপেক্ষ নিউজ পোর্টাল হিসেবে  উপলব্ধ তথ্য ও পর্যালোচনার ভিত্তিতে এই সংবাদে বক্তব্য ও মন্তব্য দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করা নয়। বা কোন ব্যক্তি বা গোষ্ঠীর উপর আমাদের  মতামত চাপিয়ে দেওয়া । (হকীকত নিউজ www.haqiquatnews.com) একটি নিউজ পোর্টাল যারা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos