ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম দিন উদযাপন উপলক্ষে তার আগে আজ বিজেপির পক্ষ থেকে চলে মূর্তি পরিষ্কার কর্মসূচি
জয়দীপ মিত্র, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর : আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম দিন। তার আগে বুধবার সকালে বালুরঘাট শহরের সত্যজিৎ মঞ্চ এলাকায় অবস্থিত ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন গঙ্গারামপুর বিধানসভায় বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন দুই জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বিনয় কুমার বর্মন সহ অন্যান্যরা। মূলত আগামীকাল বিজেপির এসটি মোর্চার পক্ষ থেকে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১৩১ তম জন্ম দিবস উদযাপন করা হবে। তার আগে আজ বিজিবির পক্ষ থেকে চলে মূর্তি পরিষ্কার কর্মসূচি।





