বাঙালির বারো মাসের তেরো পার্বণের উদযাপনে স্টারমঞ্চ অ্যালবামটির রেখেছে ‘বারো মাসে তেরো পার্বণ’

Spread the love

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বাঙালির বারো মাসের তেরো পার্বণের উদযাপনে ভারতের প্রথম কারাওকে অ্যাপ – স্টারমঞ্চ বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ করল তাঁদের প্রথম অ্যালবাম – ‘বারো মাসে তেরো পার্বণ’ মঙ্গলবার প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে, অ্যালবামের প্রথম গানের নাম হল – ‘পয়লা সবার থাক’। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলার সংগীত জগতের নামকরা গায়ক ও গায়িকা- রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা, যাঁরা ‘পয়লা সবার থাক’ গানটি গেয়েছেনও। গানের সুরকার হলেন জয় সরকার এবং তিনিও অ্যালবাম লঞ্চে উপস্থিত ছিলেন। গানের কথা লিখেছেন শ্রীজাত। সামনেই পয়লা বৈশাখ এবং সেকথা মাথায় রেখেই ‘পয়লা সবার থাক’ গানটি প্রকাশ করা হয়েছে। ‘পয়লা’ আমাদের জীবনে এক নতুন সূর্যোদয়ের সঙ্গে অপরিসীম সম্ভাবনাও নিয়ে আসে যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গানের মাধ্যমে সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে। ‘বারো মাসে তেরো পার্বণ’ নামটিও বাঙালিদের জীবনের সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িত। আজকালকার ব্যস্ত জীবনেও বাঙালিরা তাঁদের উৎসব ও সংস্কৃতি বজায় রাখার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে যা সত্যিই আমাদের সকলের কাছে গর্বের বিষয়। স্টারমঞ্চ-এর সিইও রণদীপ ভট্টাচার্য্য এব্যাপারে বলেন, “পয়লা বৈশাখের ঠিক আগেই বাংলার সংগীতজগতের নামকরা ব্যক্তিত্বদের নিয়ে একটি গান প্রকাশের দৃষ্টান্ত খুবই কম এবং আমরা আশাবাদী যে গানটি শ্রোতাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা আরও আশাবাদী যে শীঘ্রই  অ্যালবামের বাকি গানগুলিও আমাদের শ্রোতাদের উপহার দিতে পারব।”

বিশদে জানতে যোগাযোগ

ক্যান্ডিড কমিউনিকেশন

স্বাতী চক্রবর্তী: ৯৮৭৪৭১৪১২৩

অঙ্কিত মোদি: ৮৬৯৭৭২৭২৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos