পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালুরঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলররা
জয়দীপ মিত্র, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর :- দিন দিন অস্বাভাবিক ভাবে বাড়ছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল, ডিজেল থেকে গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। এদিকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে অভিনব ভাবে প্রতিবাদ জানালেন বালুরঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলররা। যেখানে ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা এবং তৃণমূল নেতৃত্বরা। এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ থেকে একটি সাইকেল নিয়ে রেলি বের করেন পুরসভার তৃণমূল জনপ্রতিনিধিরা। যা গোটা শহর পরিক্রমা করে পুরসভা পর্যন্ত যায় । যেভাবে পেট্রোপণ্যের দাম দিন দিন বাড়ছে তার প্রতিবাদে বালুরঘাট পুরসভার জনপ্রতিনিধিদের অভিনব প্রতিবাদ কর্মসূচি। শুধুমাত্র পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নয় সাইকেল চালালে যে পরিবেশ দূষণ হয় না তারও বার্তা দেন এদিন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।





