নদিয়া জেলা তৃণমূলের দলীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো, বেথুয়াডহরীতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ কর্মীদের
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : রবিবার নদিয়া জেলা তৃণমূলের দলীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো। ঘোষণা করা হলো তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ও। এদিন উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র, ৩ কোঅর্ডিনেটর – নাসিরুদ্দিন আহমেদ, দীপক বসু এবং আবির রঞ্জন বিশ্বাস ও দুই যুব সভাপতি জয়ন্ত সাহা এবং প্রসেনজিৎ মন্ডল। নতুন কমিটিতে বাদ গিয়েছেন কিছু বর্ষীয়ান নেতা,বিভিন্ন পদে এসেছে নতুন, এদিন নতুন কমিটিতে সহ সভাপতির পদ পেয়েছেন নতুন মুখ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যাক্ষ তারান্নুম সুলতানা। বর্ষীয়ান নেতা রানাঘাট দক্ষিণের বিধায়ক শঙ্কর সিংহ ও নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা আমন্ত্রিত সদস্য রয়েছেন। এদিকে রবিবার নতুন কমিটি থেকে পুরোনো নেতাদের বাদ যাওয়ায় নদিয়া জেলার কিছু জায়গায় দলীয় কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে, নাকাশিপাড়া ব্লক সভাপতি থেকে অশোক দত্তের নাম বাদ যাওয়ায় সোমবার বেথুয়াডহরীতে তৃণমূলের দলীয় ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা, মঙ্গলবার দিনভর জুড়ে কার্যলয়ের সামনে বিক্ষোভ চলতেই থাকে।




