করিমপুর ১ ব্লকে অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করল নতুন কর্মীরা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: সোমবার করিমপুর ১ ব্লকে তৃণমূলের নদিয়া জেলা সভাপতি তথা কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর উপস্থিতিতে ৩ টি যোগদান অনুষ্টানে অন্য দল ছেড়ে নতুন কর্মীরা তৃণমূলে যোগদান করে করিমপুর ১ এবং জমশেরপুর অঞ্চলে। এদিন মহুয়া মৈত্র তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন মহুয়া মৈত্রর সভায় উপস্থিত ছিলেন মার্চেণ্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা।






