সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের দার্জিলিং পাহাড় ইউনিটের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের এক সভা অনুষ্ঠিত হলো
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউস, দার্জিলিং : এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের দার্জিলিং পাহাড় ইউনিটের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের এক সভা অনুষ্ঠিত হলো দার্জিলিং গোয়েঙ্কা পেট্রোল পাম্প সংলগ্ন গোর্খা দুখা নিভারক সমিতি হলে, হলে ইউনিয়নের নেপালী সদস্য ও সদস্যা দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ইউনিয়নের পাহাড় ইউনিটের কর্মীরা তাদের কর্মক্ষেত্রের নানা সমস্যার কথা তুলে ধরে, এবং ইউনিয়নের রাজ্য কমিটি নেতারা তে ভাবে তাদের পাশে থেকে সমস্যার সমাধান করেছে তার প্রশংসাও করে, তাদের প্রধান সমস্যা হলো কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা নিতী । পাহাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সমতলের থেকে অনেকটাই বেশি, এবং যানবহনের ভাড়াও কোলকাতা সহ অন্যান্য সমতল জায়গায় থেকে অনেক বেশি,তার পরে কেন্দ্রীয় সরকার পাহাড় কে সি জোনের মিনিমাম ওয়েজেস ক্যাটাগরী করে রেখেছে,এতে শ্রমিকদের জীবন ও সংসার চালানোর দূর্বিসহ হয়ে উঠেছে, সভায় উপস্থিত ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক ও এআইটিইউসির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত দাস বলেন এটা শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে কেন্দ্রীয় সরকার । আগামী নভেম্বর ১২ এবং ১৩, ২০২২ কোলকাতায় এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের অল ইন্ডিয়া ফেডারেশনের প্রথম সন্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে একটা শক্তিশালী কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের অল ইন্ডিয়া কমিটি গঠন করা হবে,এই কমিটির ডিসেম্বর মাসে এআইটিইউসির অল ইন্ডিয়া সন্মেলনে এই বিষয়ে বিস্তারিত চর্চা করে এই ব্যাপারে দেশব্যাপী আন্দোলনের সিন্ধান্ত নেওয়া হবে,এই সভায় অনেক নুতন সদস্য ইউনিয়নে যোগদান করে,সভা চলা কালীন সুব্রত দাস এআইটিইউসি অল ইন্ডিয়া কমিটির সাথে ফোনে কথা বলে এই বিষয়ের ওপর নজর দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ডেপুটেশনের দিন সময় নির্ধারণ করার আর্জি জানান।
সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি। নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।





