নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহাসমরোহে পালন করা হলো মায়াপুর ইসকন মন্দিরে
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : সোমবার শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহাসমরোহে পালন করা হলো মায়াপুর ইসকন মন্দিরে।এদিন সারাদিন ব্যাপী উৎসব পালন করা হলো দেশবিদেশের ভক্তদের উপস্থিতিতে। হচ্ছে অভিষেক, নিত্যানন্দ প্রভুর সমন্ধে বিভিন্ন ভাষায় আলোচনা কথা, বিশ্বশান্তির জন্যে যজ্ঞ ইত্যাদি। সকাল থেকেই মায়াপুর ইসকন মন্দিরে টুরিস্টদের ঢল নেমেছিলো , চন্দ্রোদয় মন্দিরে ভক্তরা অনুষ্ঠান দেখেছেন ও দীপদান করেছেন। সমস্ত রকম কোভিড বিধি মেনে অনুষ্ঠান হলো।






