ইসকন কতৃপক্ষর তক্তাবধনে অস্বাভাবিক ভাবে মৃত্যু হওয়া চীনা মহিলার দেহ সৎকার হলো
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : ইসকন কতৃপক্ষর তক্তাবধানে অস্বাভাবিক ভাবে মৃত্যু হওয়া চীনা মহিলার দেহ সৎকার করলো নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ মহাস্মশানে। সৎকার হওয়ার পর অস্থি সংগ্রহ করলো ইসকন যেটি পাঠানো হবে চিনে মৃত মহিলার পরিবারের কাছে। গত ৯ই মার্চ মায়াপুর গঙ্গানগরে একটি জলাশয়ে ডুবে অস্বাভাবিকভাবে রহস্যজনক মৃত্যু হয় বিশ্বরূপ দাস ও চীনা নাগরিক লীলা অবতার দাসের। এরপর মায়াপুর ফাঁড়ির পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে তদন্ত করে এবং লীলা অবতার দাসের দেহ কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে সংরক্ষণ করা হয়। এরপর ১৩এপ্রিল চীনা দূতাবাসের আধিকারিকেরা মর্গে গিয়ে মৃত লীলা অবতার দাসের দেহ দেখেন ও পরিদর্শন করেন যে স্থানে ঘটনাটি ঘটেছিলো। এরপর তারা ভিডিও কল করেন মৃতের পরিবারকে ও পরিবার ইসকনকে দেহ দাহ করার দায়িত্ব দেয়। আজ বৃহস্পতিবার মর্গ থেকে দেহ বার করে ইসকন ও পুলিশ। মৃতের বান্ধবীরা সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে নবদ্বীপ মহাশ্মশানে দেহ আনা হয় এবং ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয়। মৃত লীলা অবতার দাসের অস্থি ইসকন সংগ্রহ করেছে এবং সেটা তার পরিবারের কাছে পাঠানো হবে সুদূর চিনে।






