মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোচবিহারে বিক্ষোভ মিছিল করলো SUCI

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি ও গণ পরিবহনে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আজ কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। কোচবিহার ক্ষুদিরাম স্কোয়ার থেকে মিছিল শুরু করে, কাচারী মোড়-হরিশপাল চৌপথি ও বাজার পরিক্রমা করে জেলা কার্য্যালয় এ শেষ হয়। আজকের মিছিলে নেতৃত্ব দেন, SUCI দলের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। তিনি বলেন, কেন্দ্র রাজ্য সরকারের একের পর এক জনবিরোধী নীতির কারণে সাধারণ মানুষের জীবন এমনিতেই জেরবার। তারপর লাগামহীনভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে, সরকার তা নিয়ন্ত্রণের বিন্দুমাত্র চেষ্টা করছে না। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কমলেও দেশের বাজারে কর্পোরেট মালিকের মুনাফার স্বার্থে পেট্রোপণ্যের দাম বাড়িয়েই  চলেছে সরকার।পাশাপাশি, গণ পরিবহনে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি , কিন্তু আমরা লক্ষ্য করছি রাজ্য সরকার এব্যাপারে নীরব। তাই আমরা দাবি করি, অবিলম্বে বাসের ভাড়া, অটোর ভাড়া কমাতে হবে।.

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোচবিহারে বিক্ষোভ মিছিল করলো SUCI
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোচবিহারে বিক্ষোভ মিছিল করলো SUCI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos