কমারুজ্জামান চৌধুরী কংগ্রেসের প্রার্থী হিসাবে বালিগঞ্জ বিধান সভা উপনির্বাচনে আজ মনোনয়ন জমা দিলেন।
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : কমারুজ্জামান চৌধুরী কংগ্রেসের প্রার্থী হিসাবে বালিগঞ্জ উপনির্বাচনে আজ মনোনয়ন জমা দিলেন। ৫১ বর্ষীয় কমারুজ্জামান চৌধুরী সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। তিনি ১৯৯৩ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি জামশেদপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। ২০২১ এর বিধান সভা নির্বাচনে বালিগঞ্জ বিধান সভা থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে সিপি আই এম এর ডাক্তার ফৌদ হালিম প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন এবং ৫.৬১- % 5.61% ( ৮৪৭৪) ভোট পেয়ে ছিলেন। কংগ্রেস সংযুক্ত মোর্চায় থাকায় সিপি আই এম প্রার্থী কেই সমর্থন করে ছিল। এই উপনির্বাচনে অবশ্য কংগ্রেস এবং সিপি আই এম এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অংকের নিরিখে ২০২১ এর বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপি আই এম এর ডাক্তার ফৌদ হালিম ৮৪৭৪ টি ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জী ৭০.৬০% -70.60% ( ১,০৬,৫৮৫) ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। অবশ্য নির্বাচনে গণিতের নিরিখে ফলাফল হয়না এটা পুরোপুরি নির্ভর করে ভাগ্য বিধাতা ( সাধারণ মানুষ) কাকে চয়ন করবে তার উপরে তাঁরা মনে করলে সাধারণ কে অসাধারণ বানিয়ে দিতে পারে আবার অসাধারণ কে সাধারণ। এখন দেখার বিষয় হলো কংগ্রেস দলের মুখপাত্র হিসাবে কমারুজ্জামান চৌধুরী টেলিভিশনের পর্দায় তর্কবিতর্কে ঝড় তোলা রাজনীতিবিদ হিসাবে নির্বাচনের ময়দানে কত খানি ঝড় তুলতে পারেন এবং ভোট বাক্সে তার কত খানি প্রতিফলন দেখা যাবে। ইংরেজিতে একটি কথা খুব প্রচলিতো আছে সেটি হলো ডার্ক হর্স। ডার্ক হর্স প্রথমে খুব আস্তে এবং সন্তর্পনে চলে কিন্তু একবার গতি নিলে সবাই কে পিছনে ফেলে আগে বেরিয়ে যায়। কংগ্রেসের কমারুজ্জামান চৌধুরী বালিগঞ্জ উপনির্বাচনে ডার্ক হর্স নয় তো ?





