২০২১ এ সোনার বাংলা স্বপ্ন পূরণের দিকে বিজেপি – দীনেশ পাণ্ডে বিজেপির রাজ্যে কমিটির সদস্য
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : আজ একটি সাক্ষাৎকারে বিজেপির রাজ্যে কমিটির সদস্য দীনেশ পাণ্ডে, বিজেপির বহিরাগত তকমা প্রসঙ্গে , শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প এবং AIMIM এর বঙ্গ রাজনীতিতে ভূমিকা প্রসঙ্গে নিজের মতামত জানালেন। তৃণমূলের দুয়ারে সরকার আর স্বাস্থ্য সাথী প্রসঙ্গে বললেন যে এটি একটি নির্বাচনী ভাওতা ছাড়া আর কিছু নয় এবং খুব স্পষ্ট ভাবে বললেন যে আগামী বিধান সভা নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এবং বাংলা কে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে।





