ভোট প্রচারে ব্যস্ত ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব )
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় নিজের রোড শো সহ ভোট প্রচারে ব্যস্ত ঘাটালের সাংসদ দীপক অধিকারী। সোমবার দেবের রোড শোতে প্রচুর ভির জমায় দিনহাটা তৃণমূল কংগ্রেস কর্মী সর্মথক সহ সাধারণ মানুষ। এদিন দেব সংহতি ময়দান থেকে নিজের রোড শো শুরু করে অনেক পথ অতিক্রম করে অপূর্ব পার্ক, মদমমোহন বাড়ি, বাবুপাড়া, গোপালনগর রোড, স্টেশন চৌপথি এবং মেইন রোড হয়ে পুনরায় সংহতি ময়দানে উপস্থিত হয়ে নিজের রোড শো শেষ করলেন।






