স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও চূড়ান্ত ব্যর্থ পিসি – অমিত মালভিয়া
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : অমিত মালভিয়া (ন্যাশনাল ইনচার্জ বিজেপি IT সেল) টুইটারে জানালেন যে জাতীয় আয়ুশ মিশনের আওতায় কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য ৯৪.৯ কোটি টাকা বরাদ্ধ করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির সরকার বরাদ্ধ টাকার ৪৮.১৭ কোটি টাকা ব্যবহার করতে পারেননি। এটা মাননীয়ার সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশাকেই তুলে ধরে অপর একটি যন্ত্রণাদায়ক অভিযোগের সাম্প্রতিক উদাহরণ I পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার কর্তব্যরত ডাক্তাররা অভিযোগ তুলেছেন অনিয়মিত ডাক্তার নিয়োগের ব্যাপারে। এর ফলে প্রমাণিত মেধার উপরেও স্বজনপোষণ এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধি। তৃণমূল স্বাস্থ্য পরিষেবার মত গুরুত্বপূর্ণ বিষয়েও ওয়াকিবহাল নয়, যদিও পিসিই স্বাস্থ্যদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী।




