রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে নদিয়া জেলা পরিষদে সাংবাদিক বৈঠক করল জেলা তৃণমূল কংগ্রেস
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: আজ মঙ্গলবার সকালে কৃষ্ণনগরে নদিয়া জেলা পরিষদের দ্বিজেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নদিয়া জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাপতি তথা তৃণমূলের স্পোকেসপার্সন বাণী রায়। এদিন সম্মেলনের শুরুতে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “রাজ্য সরকার যে সব উন্নয়ন করেছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই আজকের সাংবাদিক বৈঠক “। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রূপায়িত বিভিন্ন প্রকল্পের বিষয়ে এরপর বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের স্পোকেসপার্সন বাণী রায়, তিনি বলেন, “আমরা নদিয়া জেলায় ৩৯কোটি টাকা দিতে পেরেছি কৃষক বন্ধু প্রকল্পে,কৃষকরা কেসিসি প্রকল্পের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ পেয়েছে ৪০০০কোটি টাকা,নদিয়া জেলার ২৯৩জনকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে মোট খরচ হয়েছে ৫কোটি৮৪লক্ষ, নদিয়া জেলায় স্বাস্থ্য পরিষেবা ভালো করতে এইমস নির্মাণ করা হচ্ছে, কৃষ্ণনগর সদর হাসপাতালে মাদার এন্ড বেবি হাব করা হয়েছে, নদিয়া জেলায় ১০টি আইটিআইকলেজ হয়েছে, নবদ্বীপে সংস্কৃত কলেজ হয়েছে “।





