নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে স্যানিটাইজ করল সিআইটিইউ ও ডিওয়াইএফআই
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: রবিবার নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয় সংলগ্ন সুকান্তপল্লীতে ১৭৪নং বুথে স্যানিটাইজ কর্মসূচী করল সিপিএম।

এদিন স্থানীয় সিপিএম কনভেনর সুদীপ দেবনাথ এর উপস্থিতিতে সিআইটিইউ ও ডিওয়াইএফআই যৌথ উদ্যোগে দলীয় কর্মীরা এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজার স্প্রে করে। এবিষয়ে সিপিএমের কনভেনর সুদীপ দেবনাথ বলেন, “স্বরূপগঞ্জ, মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় আমরা সানিটাইজ কর্মসূচি করেছি”।





