কোচবিহার সিতাই ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে মৃত ৩
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউস, কোচবিহার : কোচবিহার সিতাই ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল তিন গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের গুঞ্জোরিরচওড়া এলাকায় বাংলাদেশ সীমান্তের ২৯ নং গেটের সামনে। স্থানীয় সূত্রের খবর, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয়। বিএসএফ সূত্রে অভিযোগ, নিহত ব্যক্তিরা গরু পাচারের সঙ্গে যুক্ত।গরু পাচার করার সময় বিএসএফের ৭৫ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জাওয়ানরা তাদের বাধা দেয়, কিন্তু সেই সময় কাঁটাতারের বেড়ার ওপার থেকে পাচারকারীরা ঢিলছোড়া শুরু করে। ভারতীয় ব্যক্তি গরু পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়া পর্যন্ত পৌঁছে দিয়েছিল, অপর দিকে বাংলাদেশি দুইজন কাঁটাতারের বেড়ার খুব কাছাকাছি চলে আসে। বিএসএফ বাধা দিলে পাল্টা বিএসএফদের লক্ষ করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ফলে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এতেই এক ভারতীয় সহ ২ বাংলাদেশীর মৃত্যুর ঘটনা ঘটে। আজ সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মাবসুনীয়া ওই সিমান্তবর্তী এলাকায় যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে সিতাই থানার পুলিশ এলাকায় পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ব্যক্তির দেহ কাঁটাতারের বেড়ার এপারে থাকলেও, দুই বাংলাদেশীর দেহ কাঁটাতারের বেড়ার ওপরেই রয়েছে। পুর এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






