মাথাভাঙ্গা ও চূর্ণী নদীতে বাঁধাল স্বার্থান্বেষী মহলের,প্রশাসন নীরব দর্শকমাত্র, উদ্বিগ্ন মৎস্যজীবীরা
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : কৃষ্ণগঞ্জ ব্লকে তিনটি নদী প্রবাহিত ইছামতী মাথাভাঙ্গা ও চূর্ণী নদী ।বর্ষার সময়েই ইছামতীতে নদীতে যখন জল থাকে তখন বাঁধাল দিয়ে ইছামতি নদী খাত ভরাট হয়ে যায় । মাথাভাঙ্গা নদীতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থানে বাধাল দিয়ে এই নদীটিকে ধ্বংস করার চক্রান্ত করছেন কিছু স্বার্থান্বেষী মানুষ।চূর্ণী নদীর কয়েকটি স্থানেও বাঁধাল দেয়া চলছে বিশেষত পাবাখালী শিব নিবাস ও বাবলা বনি মাথাভাঙ্গা নদীতে আছে বাঁধাল তেঘড়ি গোয়ারী ভেড়িপাড়া কৃষ্ণগঞ্জ প্রভৃতি স্থানে ।এই স্বার্থান্বেষী মহলের বাঁধাইয়ের কারণে নদীখাত উঁচু হয়ে যায় নদীর জল ধারণ ক্ষমতা কমে যায় এই সাথে ছোট বড় নানান মাছ সব বাঁধালে আটকা পড়ে। স্বার্থান্বেষীরা এই মাছ লুট করে , গরীব মৎস্যজীবীরা বঞ্চিত হয়। এই বিষয়টি জানিয়ে ইতিপূর্বে প্রশাসনের সমস্ত স্তরে চিঠি দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে তবু কাজের কাজ কিছু হয়নি। এবারও কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও ও কৃষ্ণনগর মহকুমা শাসককে চিঠি দেওয়া হয়েছে।






