নবদ্বীপে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মনিপুর রোড এলাকায় একাধিক বাড়িতে ঢুকে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায় অভিযুক্ত মহিলার নাম রিমা সাহা, নবদ্বীপের ১৮নম্বর ওয়ার্ডে মনিপুর রোড এলাকায় অভিযুক্ত মহিলা অযথা একধিক বাড়িতে ঢুকে অকথ্য গালিগালাজ ও বিভিন্ন হুমকি দিত থাকে, রবিবার সকালে এক স্থানীয় বাসিন্দা থানায় অভিযোগ জানালে অভিযুক্ত রিমা সাহাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ, এরপর তাকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।





