ভাণ্ডারটিকুরীতে বিষ খেয়ে আত্মঘাতী এক দিনমজুর
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক দিনমজুর। ঘটনাটি ঘটেছে বর্ধমান পূর্বস্থলীর ভাণ্ডারটিকুরীতে। পরিবার সূত্রে যাচ্ছে যে পেশায় দিনমজুর রামকৃষ্ণ দত্ত(৪২) শুক্রবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, পাড়া প্রতিবেশীরা জানতে পারলেরাত দশটা নাগাদ নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন, মৃতের দেহ শনিবার ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে। মৃত রামকৃষ্ণবাবুর ভায়রাভাই মদন বলেন, “দিনমজুরের কাজ করাতে রোজ কাজ মিলতো না, রামকৃষ্ণবাবুর শরীরও ভেঙে পড়েছিল, বেশি কাজ করতে পারতো না, এক ছেলে এক মেয়ে আছে”।





