অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দুশো মানুষকে কম্বল বিতরণ করা হলো
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ির ৯৮ তম জন্মদিন সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক ভাবেপালন করল সুশাসন দিবসহিসেবে l এই উপলক্ষে কৃষ্ণনগর শহরের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩৭ নম্বর বুথ এলাকায় মিলন সংঘ মাঠ প্রাঙ্গনে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী বিষয়ক একটি পথসভা আয়োজন করে ভারতীয় জনতা ওবিসি মোর্চার নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটি, এদিন প্রায় দু’শো মানুষকে এখানে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পশ্চিমবঙ্গ শাখার সহ-সভাপতি সুদীপ পাল , উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির ওবিসি মোর্চার সভাপতি উৎপল ঘোষ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ l এদিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসেবে অর্জুন কুমার বিশ্বাসকে নিযুক্ত করেন l এই অনুষ্ঠানে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি অর্জুন কুমার বিশ্বাস যোগ দেন এবং তাকে দলীয় কর্মকর্তারা সংবর্ধনা যাপন করেন এবং বরণ করে নেন l






