২৫শে ডিসেম্বর উপলক্ষে পর্যটকদের ব্যাপক ভীড় মায়াপুর ইসকন মন্দিরে

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া :  আজ ২৫শে ডিসেম্বর উপলক্ষে দিনভর মায়াপুর ইসকন মন্দিরে দেশ বিদেশের পর্যটকদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেল। গত বছর করোনার জন্যে মানুষ ঘর থেকে বেরোয়নি, কিন্তু এবছর করোনা পরিস্থিতি শিথিল হতেই দেশ বিদেশের ভক্তরা ভীড় জমিয়েছেন ইসকন মায়াপুর মন্দিরে। মন্দিরনগরী মায়াপুরে পুরোনো ভীড় ফিরে আসতেই ব্যাপক খুশি ছোট থেকে বড় দোকানিরা , টোটোচালকরা ও হোটেল মালিকেরা। করোনা আবহে শ্রীধাম পুরো শুনশান হয়ে গিয়েছিল, দীর্ঘদিন ছোট থেকে বড় দোকানিদের রোজগার বন্ধ ছিল, যারা বিভিন্ন পসরা সাজিয়ে বসেন দেশ বিদেশী ভক্তদের উদ্দেশ্যে,তাদের মুখের হাসি ফিরে এসেছে। প্রসঙ্গত হাজার হাজার পরিবারের আয় নির্ভর করে ইসকন মন্দিরে টুরিস্টদের ওপরে। এই ছুটির মরসুমে মায়াপুরের অধিকাংশ মন্দিরের প্রায় সমস্ত ঘর বুকিং সম্পন্ন হয়েছে জানাচ্ছেন হোটেলমালিকেরা। ইসকন মায়াপুর মন্দিরে হাজার হাজার লোক অন্নগ্রহণ করছে, বেড়েছে প্রসাদের চাহিদা। এবিষয়ে ইসকন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “সারা বছরই ইসকন মন্দিরে লোক আসেন, তবে বছরের শেষ প্রান্তে (২৫ ডিসেম্বর ২০২১ থেকে ২জানুয়ারি ২০২২ অবধি) ভীড় অনেকটা বেড়েছে, আমরা সকলকে অনুরোধ করবো কোভিড বিধি মেনে চলুন, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন,মায়াপুর মন্দিরের ঢোকার জন্যে নো মাস্ক নো এন্ট্রি বিধি রাখা হয়েছে, মাইকিং করা হচ্ছে, আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন অপরকে সুরক্ষিত রাখুন, সকলকেই সতর্ক থাকার জন্যে অনুরোধ করছি “।

২৫শে ডিসেম্বর উপলক্ষে পর্যটকদের ব্যাপক ভীড় মায়াপুর ইসকন মন্দিরে
২৫শে ডিসেম্বর উপলক্ষে পর্যটকদের ব্যাপক ভীড় মায়াপুর ইসকন মন্দিরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos