বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ, সিতাইয়ে দলের এক প্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূল বিধায়কের

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন,  হাকিকত নিউজ, কোচবিহার : ভোটের সময় বিজেপি হয়ে কাজ করার অভিযোগে দলের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিলেন সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া। সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানের নাম স্বপন কুমার দাস। শুধু চামটা গ্রাম পঞ্চায়েত নয়, ওই বিধানসভা এলাকার আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে তৃনমূলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা নিয়ে এসেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, “চামটা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন কুমার দাসকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে। তাঁর পরিবারের এক সদস্য প্রকাশ্যেই বিজেপির হয়ে প্রচার করেছেন। তিনি প্রকাশ্যে না হলেও বিজেপির সাথেই ছিলেন। তাই এই সিধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত সদস্যরাই বর্তমান প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন।”অন্যদিকে চামটা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন কুমার দাস তাঁর বিরুদ্ধে ওঠা ভোটে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নিজের বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড পেয়েছে। তারপরেও এমন অভিযোগ উঠেছে। বিধায়কের নির্দেশ অমান্য করবো না। তাঁর নির্দেশ মত প্রধানপদ থেকে পদত্যাগ করবো।”কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। নির্বাচনের আগে কোথাও ক্ষমতা পরিবর্তনের আভাসের উপরে নির্ভর করে তৃণমূলের অনেকেই হয় প্রকাশ্যে নতুবা দলে থেকেও বিজেপির হয়ে কাজ করে গিয়েছেন। আবার কোন কোন ক্ষেত্রে প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে বিরোধীদের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূল রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় চলে আসায় নেতৃত্বের রোষানলে পড়েছেন অনেকেই। বিশেষ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত এমন নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন নেতৃত্বরা। যদিও তৃণমূলের একাংশের মতে, বিজেপির হয়ে কাজ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু শুধুমাত্র সন্দেহের বসে পদক্ষেপ নিতে গিয়ে নীচুতলার কর্মীদের মধ্যে যাতে ক্ষোভ বিক্ষোভ তৈরি না হয়, সেটাও নেতৃত্বের খেয়াল রাখা প্রয়োজন বলে তৃণমূল কংগ্রেসের অনেকেই মনে করছেন।

বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ, সিতাইয়ে দলের এক প্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূল বিধায়কের
বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ, সিতাইয়ে দলের এক প্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূল বিধায়কের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos