নবদ্বীপের মহিশুরা এলাকায় পোড়ামা ইট ভাটাতে মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলো এক স্বেচ্ছাসেবী সংস্থা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : নদিয়ার নবদ্বীপের মহিশুরা এলাকায় পোড়ামা ইট ভাটাতে শনিবার “স্যানিটারি ন্যাপকিন” বিষয়ে একটি সচেতনতা মূলক ক্যাম্প করলো এক সামাজিক সংগঠন প্রজ্ঞান। এদিন ওই ইটভাটার ৫৬টি মহিলার হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হলো। প্রজ্ঞান জানিয়েছে স্যানিটারি ন্যাপকিনের সমন্ধে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।






