টানা বর্ষণে জলমগ্ন গোসাবার বিস্তীর্ণ এলাকা
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, গোসাবা : টানা বৃষ্টির ফলে জলমগ্ন গোসাবার বিস্তীর্ণ এলাকা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে। তার জেরে জলমগ্ন গোসাবা ব্লকের বিভিন্ন অংশ। বৃষ্টি চললে মাটির বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোসাবা, বাসন্তী-সহ জেলার মোট নটি ব্লকে ব্যাপক বৃষ্টি হয়েছে।






