কাশ্মীরে নিহত জওয়ান সুবোধ ঘোষের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বুধবার সকালে নদিয়ার তেহট্ট র রঘুনাথপুরে কাশ্মীরে নিহত জওয়ান সুবোধ ঘোষের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। নিহত জওয়ানের পরিবারকে সমবেদনা জানিয়ে সুবোধের স্ত্রীর হাতে ১১লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল। এদিন রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া অরিন্দম ভট্টাচার্য।






