“দিল্লির লালকেল্লায় অন্য পতাকা তোলা সমর্থন করেন না কংগ্রেস” বললেন অধীর চৌধুরী
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বুধবার বিকেলে নদিয়ার পলাশীর ফুলবাগান মোড়ে শতাধিক সমর্থকেদের নিয়ে মিছিল করলেন কংগ্রেসের জেলা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। এরপর ঘোষপাড়ায় জনসভা করেন তিনি। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনের “দিল্লির লালকেল্লায় অন্য পতাকা তোলা সমর্থন করেন না কংগ্রেস” বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি প্রশ্ন তুলেছেন “লালকেল্লার মত জায়গায় কি করে কৃষকরা আন্দোলনের যুবক সেখানে পৌঁছে গেল কেন কোনো পুলিশ তা লক্ষ করলেন না” তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি “বিচ্ছিন্ন এই ঘটনাকে নিয়ে ভারত সরকার কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলেও” তিনি জানান তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।






