সিএমসিবি গ্রাম পঞ্চায়েতে বিজেপি যুব মোর্চার নতুন পার্টি অফিস উদ্বোধন করলেন যুব মোর্চা সভাপতি সৈকত সরকার
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা উত্তর যুব মোর্চার সভাপতি দায়িত্ব নেওয়ার পর সৈকত সরকার জেলাতে যে ৩৫টি মন্ডল আছে প্রতিটি মন্ডলই পরিদর্শন করছেন তিনি। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ উত্তর মন্ডল এবং দক্ষিণ মন্ডলের যুব মোর্চার কার্যকর্তারা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন।এরপর মঙ্গলবার সন্ধ্যা ৭. ৩০ টায় নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মানগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি যুব মোর্চার নতুন পার্টি অফিস উদ্বোধন করেন সৈকত সরকার, এর পাশাপাশি কিছু কর্মী অন্য দল ছেড়ে এদিন যোগদান ও করেন সৈকত বাবুর থেকে দলীয় পতাকা হাতে নিয়ে। নদিয়া জেলার যুব মোর্চা সভাপতি এদিন বলেন, “আমি প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে দলীয় সংগঠন শক্ত করার উদ্যোগ নিয়েছি, আমি প্রত্যেক কার্যকরতাকে আবেদন জানাই দলীয় পদ তাদের দেবেন যারা কাজ করে, আগামী ২০২১এর ভোটের কথা মাথায় রেখে, আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে ঐকবদ্ধ ভাবে “।






