মহালয়ার ভোরে মদ্যপ যুবককে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে চরমাজদিয়া চরব্রহ্মনগরে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গত বৃহস্পতিবার মহালয়ার সকালে নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ায় ২৭বছর বয়সী এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম ষষ্ঠী দেবনাথ, সে বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করলে,ছেলেকে শাসন করতে ষষ্ঠীর বাবা রাখাল দেবনাথ পাড়ার ছেলেদের ডাকেন,ষষ্ঠী দেবনাথের স্ত্রীর অভিযোগ যে তখনই পাড়ার ছেলেরা ষষ্ঠীকে বেধড়ক মারলে ষষ্ঠী লুটিয়ে পড়ে, এরপর পরিবারের লোকেরা তাকে স্থানীয় মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর ষষ্ঠীর স্ত্রী সাধনা দেবনাথ পাড়ার চার যুবক বিশ্বজিৎ দেবনাথ, অসিত দেবনাথ,বাপি দেবনাথ ও তপন দেবনাথের বিরুদ্ধে নবদ্বীপ থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ বিশ্বজিৎ ও তপন দেবনাথকে গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে শনিবার তাদের নবদ্বীপ আদালতে পাঠায়, বাকি দুইজন পলাতক।






