নবদ্বীপ চটির মাঠে জেপি নাড্ডার জনসভার স্থানে স্বচ্ছ ভারত অভিযানের করলো বিজেপি
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : সোমবার দুপুর সাড়ে বারোটায় নবদ্বীপ চটির মাঠে জেপি নাড্ডার জনসভার স্থানে স্বচ্ছ ভারত অভিযানের করলো নবদ্বীপ শহর বিজেপি । গত শনিবার হয়ে যাওয়া জেপি নাড্ডার সভাস্থল জুড়ে পড়ে রয়েছে অসংখ্য জলের প্লাস্টিকের পাউচ ও অন্যান্য প্লাস্টিক ক্যারী ব্যাগ । এদিন বিজেপি নদিয়া জেলা সম্পাদক নবীন চক্রবর্তী, নবদ্বীপ বিধানসভার কনভেনার কমল রায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা মাঠ পরিষ্কার করে । নবদ্বীপ শহরের একটি বড় মাঠ চটির মাঠ, তাই বাচ্চাদের খেলার মাঠ যাতে দ্রুত পরিষ্কার হয় তারই উদ্যোগ নিয়েছে বিজেপি ।






