নবদ্বীপ পৌরসভায় শিশু সুরক্ষার বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: বুধবার নবদ্বীপ পৌরসভায় শিশু সুরক্ষার বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল। এদিন সেমিনারে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভা বোর্ডের চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা, নদিয়া জেলার চাইল্ড ওয়েলফেয়ার ও চাইল্ড প্রটেকশনের দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও নবদ্বীপের একাধিক সামাজিক সংগঠন। এদিনের সেমিনারে শিশুদের সামাজিক সুরক্ষার বিষয়ে ও শিশুর প্রতি বিভিন্ন অত্যাচার যেমন শিশু শ্রম, বাল্য বিবাহ ও তাদের কিভাবে ওই অত্যাচার থেকে উদ্ধার করা যায়, ও শিশু সুরক্ষার বিভিন্ন আইনি বিষয়ে আলোচনা করেন জেলার চাইল্ড ওয়েলফেয়ার ও প্রটেকশন আধিকারিকেরা।







