সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুর শহরে

Spread the love

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মুর্শিদাবাদ : এআইটিইউসি  ( AITUC) অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে । সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা সভাপতি  সুব্রত বিশ্বাস,সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সভায় সদস্যদের কর্মক্ষেত্রের বিভিন্ন ধরনের সমস্যার কথা উঠে আসে ঐ সভায়, মুলত পূজার বোনাস, বকেয়া ছুটির প্রাপ্য টাকা ইত্যাদি, বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে মুখর হয়ে ওঠে এ সভা, সভায় এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস বর্তমান কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোডের বিপজ্জনক  দিক গুলো সুস্পষ্ট ভাবে কর্মীদের কাছে ব্যাখ্যা করেছেন যা নিয়ে গোটা দেশের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলো ও দেশের শ্রমিক সমাজ গর্জে উঠেছে, বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের শ্রমিকদের শ্রম, পুঁজিপতিদের কাছে অল্প টাকায় বিক্রি করতে চাইছে, শ্রমকোডে তার ঈঙ্গিত আছে,রেকড বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্মিমূল্য দাম দেশবাসীকে উপহার দিয়েছে। ব্যাঙ্ক গুলোর হাঁটু কেটে নেওয়া হয়েছে,ঋণ -খেলাপি ব্যবসায়ীরা বুক ভুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে,আর কৃষক ঋনের  দায়ে আত্মহত্যা করছে ,ব্যাঙ্ক গুলো ধুঁকছে। বাংলার সব থেকে বড় উংসব দূর্গা পূজা, কোম্পানি গুলো প্রত্যেক বারের ন্যায় এবারেও বোনাস নিয়ে টালবাহানা করছে, এই বিষয়ে শ্রমদপ্তরে আমরা আইনি লড়াই  লড়েছি , প্রয়োজনে সাংগঠনিক লড়াইও করবো, এআইটিইউসি যৌথ আন্দোলনে বিশ্বাসী,এই পরিস্থিতিতে আমরা শ্রমিকদের মধ্যে ঐক্যতৈরী করতে বলি,ঐক্যবদ্ধ আন্দোলন পুঁজিপতিদের শ্রমিক শোষনের চক্রান্তের বড় বড় পিলার উপরিয়ে ফেলতে পারে, কোনো ইউনিয়ন নিজেদের শক্তিশালী ভেবে একলা চলো  নীতিতে বিশ্বাসী,এই নীতি শ্রমিক আন্দোলন কে ক্ষতি করবে, আবার কোনো কোনো ইউনিয়ন মুখে ঐক্যের কথা বলে,আর ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে আমাদের ইউনিয়নের কর্মীদের গোপনে সুকৌশলে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে,একে কালিদাসের নীতি বলে,অন্যের ক্ষতির চিন্তা করলে নিজেরও যে ক্ষতি হবে সেই বোধগম্য এখনো তাদের হয়নি, আমরা চাই শ্রমিক সমাজের ওপর ছলচাতুরি না করে, তাদের শ্রমিক ঐক্য বজায় রাখার চৈতন্য হোক,কারন মালিক কোনো দিন নিজের হয়না। তাই যে যেই ইউনিয়ন পছন্দ করে সে সেই ইউনিয়ন করুন, কিন্তু শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখার বিষয়ে সবার উদ্যোগ স্বচ্ছ থাকা দরকার, ম্যানেজমেন্টের তাবেদারী করে অন্য ইউনিয়নের সদস্য দের হয়রানি তে ফেলে নিজেদের ইউনিয়নের সদস্য বাড়ানোর ফন্দি শ্রমিকরা ভালো চোখে দেখে না,আর এই ফন্দি দীর্ঘস্থায়ী হয়না, নিজেদের ইউনিয়ন কে বড়ো বলে অন্য ইউনিয়ন কে ছোট করে দেখা এটা সাংগঠনিক মূর্খামি, সমস্ত ইউনিয়নের একটাই লক্ষ্য থাকতে হবে সেটা হলো শ্রমিকদের মধ্যে ঐক্যতৈরী করে শ্রমিক সমাজ কে বাঁচিয়ে রাখা । সভায় ইউনিয়নের রাজ্য কমিটির সহ সম্পাদক রাজু দাস বলেন আগামী দিন শ্রমিকদের জন্য আরো যৌথ মতবিনিময় করে পরিকল্পনা মাফিক আন্দোলনে অগ্ৰসর হতে হবে,একক সিদ্ধান্ত ও চাপিয়ে দেওয়া সিন্ধান্ত দুটোই শ্রমিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ক্ষতি কে বড় আর কে ছোট আমরা কোনো দিনই সেসব কথা বলিনা, অহংকার পতনের মূল,যারা এই জিনিসগুলো করছে এই সভা থেকে তাদের অনুরোধ করছি এই সব থেকে নিজেদের বিরত রেখে শ্রমিকদের মধ্যে ঐক্যতৈরী করার ওপর গুরুত্ব দিতে হবে ।  আমরা আছি ছিলাম থাকবো, এবং ঐক্যের সাথেই শ্রমিকদের স্বার্থ রক্ষা করবো এটাই আমাদের মূল লক্ষ্য। সভায় উপস্থিত ইউনিয়নের অন্যতম রাজ্য সহ সম্পাদক  নাসির মন্ডল বলেন কোন ইউনিয়ন বড়,কোন ইউনিয়ন ছোট এখন এই সব জাহির করার সয়য় নয়,ম্যানেজমেন্ট কে লেলিয়ে দিয়ে অন্য ইউনিয়নের সদস্য দের নিজেদের ইউনিয়নে টেনে নেওয়া, সমস্ত শ্রমিকরা এই চালাকি বোঝে, মালিক দের সাথে হাত মিলিয়ে শ্রমিকদের চাপে ফেলে তাদের নিজেদের ইউনিয়নে অন্ততভুক্ত করা এই পলিশি বেশি দিন চলে না। বাংলার শ্রমিকরা অনেক বুদ্ধিমান, আমরা তাদের সন্মান করি, এবং মাথায় করে রাখি,সব ইউনিয়ন নিশ্চয়ই চাইবে নিজের নিজের ইউনিয়নের শ্রীবৃদ্ধি ঘটাতে, তাবলে এই রকম নোংরা পদ্ধতিতে নয়, আমাদের উদ্দেশ্য ঐক্যতৈরী করে শ্রমিক আন্দোলন সংগঠিত করা, আমরা সেই কাজই করে চলেছি, সভায় সভাপতির বক্তব্যেও ঐক্যতৈরীর কথাই ছিল, সভায় জেলার সমস্ত নেতারাই আগামী দিনের ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুর শহরে
সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুর শহরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos