নবদ্বীপ পৌরসভায় নতুন রেশন কার্ড পাওয়ার লাইনে নেই সামাজিক দূরত্ব, বার বার দূরে দাঁড়াতে বললেও ভিড় সাধারণ মানুষের
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গত ১৭ই অগাস্ট এক সপ্তাহ বন্ধ থাকার পর খোলে নবদ্বীপ পৌরসভা। পৌরসভার একজন গাড়ির চালকের করোনা ধরা পড়ায় বন্ধ ছিলো, ১৮ জন আধিকারিক সহ পৌরকর্মীদের রিপোর্ট নেগেটিভ আসার পর, গোটা পৌরসভা ভবন স্যানিটাইজ করার পর স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ভাবে খোলে পৌরসভা। মঙ্গলবার দেখা গেলো পৌরসভাতে নতুন রেশন কার্ড পাওয়ার লাইনে মানুষ গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে, নেই কোনো সামাজিক দূরত্ব। পৌরসভার পক্ষ থেকে মাইকে বার বার প্রচার করে দূরে দাঁড়াতে বললেও দেখা গেলো মানুষ ভিড় করেই দাঁড়িয়ে আছে, নেই কোনো সচেতনতা।







