কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগে নবদ্বীপের ফাঁসিতলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিজেপি
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগে শনিবার বিকেল ৪. ৩০নাগাদ নবদ্বীপ পৌরসভার ২২নম্বর ওয়ার্ডে ফাঁসিতলায় প্রতিবাদ মিছিল করে বিজেপি নবদ্বীপ দক্ষিণ মন্ডলের কর্মী সমর্থকেরা। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নবদ্বীপ দক্ষিণের সভাপতি শশধর নন্দী, বিজেপির দলীয়জেলা সম্পাদক নবীন চক্রবর্তী, নেত্রী অপর্ণা নন্দী, মিছিল শেষে ফাঁসিতলা মোড়ে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করে তারা।কর্মীদের মারধর করার অভিযোগে বিজেপির বিক্ষোভ পথসভা নবদ্বীপে। এবিষয়ে বিজেপি জেলা সম্পাদক নবীন চক্রবর্তী বলেন, “গতকাল শুক্রবার রাতে বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার গোষ্ঠ ভট্টাচার্যের নেতৃত্বে তার অনুগামীরা ফাঁসিতলা ঘাট এলাকার বাসিন্দা বিজেপি কর্মী, কেশব ব্রম্ভ (৬০), প্রসেনজিৎ ব্রম্ভ ও গৌড়হরি কর্মকারকে বেধড়ক মারধর করে। যার ফলে গুরুতর আহত হন ষাটোর্ধ্ব কেশব বাবু সহ গৌড় হরি কর্মকার”। তারই প্রতিবাদে এইদিন বিজেপির পক্ষ থেকে ফাঁসিতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। বিজেপির নবদ্বীপ দক্ষিণ মন্ডলের সভাপতি শশধর নন্দী বলেন “থানা থেকে কোন স্টেপ নেয় না বলে আমরা থানায় এবিষয়ে কোনো অভিযোগ করিনি, আমরা মানুষের মাধ্যমে প্রতিবাদ করতে চাইছি “।




