এ.আই.সি.সি.টি.ইউ, সিটু সহ মোট ১০ টি ট্রেড ইউনিয়নের আহ্বানে ২৬ নভেম্বর ধর্মঘট সফল করার আবেদন জানিয়ে নবদ্বীপ রাধাবাজার মোড়ে গণ কনভেনশন
দিবাকর দাস,হাকিকত নিউজ, নদিয়া: এ.আই.সি.সি.টি.ইউ, সিটু সহ মোট কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়নের আহ্বানে নয়া কৃষি আইন ও শ্রমনীতি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে ২৬ নভেম্বর দেশ ব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আবেদন জানিয়ে শনিবার সন্ধ্যায় নবদ্বীপ রাধাবাজার মোড়ে গণ কনভেনশন অনুষ্ঠিত হল। এদিনের সভা থেকে দাবি জানান হয় যে, “কৃষক মারা কৃষি আইন শ্রমিক মারা শ্রমনীতি বাতিল করতে হবে, আয়কর দিতে হয় না এমন সকলকে ৭৫০০ টাকা ৬ মাস দিতে হবে, প্রত্যেককে মাসে ১০ কেজি খাদ্য শস্য দিতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে দাবি জানান হয়। এই কনভেনশনে বিভিন্ন বক্তা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হবার জন্য সকলকে আহবান জানান। আগামী ২৬ নভেম্বর ভারতবন্ধ সফল করার অনুরোধ করেন। সভায় উপস্থিত ছিলেন এ.আই.সি.সি.টি.ইউ-র নদিয়া জেলার নেতা পরীক্ষিত পাল, সংগ্রামী রেল হকার ইউনিয়নের নেতা অশোক চৌধুরী এবং সি.আই.টি.ইউ. নদিয়া জেলার নেতা এস.এম.সাদি., শ্রমিক নেতা সৌমেন অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।




