নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সভায় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাংগঠনিক বার্তা দিলেন মহুয়া মৈত্র

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া :  শনিবার দুপুরে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ বিধানসভা এলাকার বুথভিত্তিক কর্মী সভায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র। এদিন মহুয়া মৈত্র ছাড়াও রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের অন্যতম কনভেনর তথা নদীয়া জেলা পরিষদের সহ সভাধিপতি দীপক বসু, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা নবদ্বীপ পুরসভার পরিচালক মন্ডলীর চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, জেলা কমিটির সহ সভাপতি তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ, জেলা কমিটির সহ সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মির তারান্নুম সুলতানা, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ প্রমুখ। বুথ ভিত্তিক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি মহুয়া বলেন, “যারা ভাবছেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দদা অসুস্থ, তারা ভুল করছেন। নন্দদা দলের অন্যতম সম্পদ। দলের কেউ কেউ নন্দদার অসুস্থতার সুযোগ নিয়ে প্রমোটারী রাজ কিংবা দালালি রাজ করবেন, তারা আর যাই হোক ভুল ভাবছেন। শারীরিক ভাবে কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে নন্দদা এখনও সক্রিয়।  পার্টির সিম্বল মানতে না চাইলে বেড়িয়ে যান। আমি দিদিকে কথা দিয়ে এসেছি আগামী বিধানসভা নির্বাচনে নদিয়ার ১৭ টি আসনের মধ্যে ১৭টিই আসনই উপহার দেব। পাশাপাশি নবদ্বীপেও বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস”।  এদিন পঞ্চায়েত স্তরের নেতা ও সদস্যদের উদেশ্যে মহুয়া মৈত্র বলেন, “আপনারা মানুষের রায় ও দলীয় সংগঠনের জোরেই  জিতেছেন।  যদিও ধরে নেওয়া যায় আপনারা ছাপ্পা ভোটে জিতেছেন। সেটাতেও  আপনার কোনও কৃতিত্ত্ব নেই । তার পেছনেও সমস্ত কৃতিত্ব বুথ কর্মীদের।  আপনাদের ঔদ্ধত্য কমানোর পাশাপাশি প্রতিটি বুথ কর্মীদের সন্মান দিন। যদি কেউ ভাবেন পাঁচ বছরের জন্য এসেছি আর পাঁচ বছর পর চলে যাব। তারা জেনে রাখুন আড়াই বছর পর আবার তাদের পঞ্চায়েতে নির্বাচনে দাঁড়াতে হবে। কাজেই সকলে এক যোগে কাজ করুন। জেলার অন্যান্য ব্লকের মতো এখানেও সমন্বয়ের অভাব রয়েছে।  দলের বৈঠকগুলিতে বুথ এবং অঞ্চল সভাপতি প্রত্যেক সদস্যকেই রাখতে হবে। সংগঠনের ছায়ায় আমরা বড় হয়েছি। সংগঠন না থাকলে আমাদের কোনও অস্তিত্ত্ব নেই”।

শনিবার দুপুরে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ বিধানসভা এলাকার বুথভিত্তিক কর্মী সভায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র
শনিবার দুপুরে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ বিধানসভা এলাকার বুথভিত্তিক কর্মী সভায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos