নারী সুরক্ষা সহ যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এ বি ভি পি কৃষ্ণনগরে মিছিল করল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : বিজেপির ছাত্র সংগঠন এ বি ভি পি এর উদ্যোগে নারী সুরক্ষা সহ যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর রাজবাড়ী সংলগ্ন এলাকা থেকে এক বিক্ষোভ পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় শামিল হন নদিয়া জেলা এবিভিপি র শতাধিক সদস্য ও জেলার নেতৃত্ববৃন্দ। পদযাত্রাটি রাজবাড়ী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রদক্ষিণ করার পর নদিয়া জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। এরপর নদিয়া জেলা এবিভিপি এর পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি লিখিত আকারে ডেপুটেশন জমা দেওয়া হয়। অবিলম্বে তাদের দাবি রাজ্য সরকার না মেনে নিলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বিজেপির এই ছাত্রসংগঠন বলে জানিয়েছেন এবিভিপি সদস্যরা।





