বিজেপির কৃষক সভা হল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : মঙ্গলবার সারাদিনব্যাপী বিজেপির কৃষক সভা হল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কিষান মোর্চার রাজ্যে সভাপতি মহাদেব সরকার, নেতা জয়প্রকাশ সিংহ, নেত্রী মাফুজা খাতুন, কল্যাণ চৌবে সহ অসংখ্য বিজেপি সমর্থকেরা। এদিন বিশাল মিছিল সহকারে বিজেপি কর্মী সমর্থকেরা সভায় যোগ দেন। এদিন সাংবাদিকদের কাছের বক্তব্য রাখার সময় জয়প্রকাশ সিংহ বলেন, “বিহার ভোট থেকে শিক্ষা নিক বাংলা, সেখানেই এতো বড় ভোট হলেও কোনো হিংসার ঘটনা ঘটেনি”।





