নবদ্বীপে পোড়াঘাট গঙ্গার পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল এলাকার যুবকেরা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : নবদ্বীপে পোড়াঘাট গঙ্গার পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল এলাকার যুবকেরা। স্থানীয় সূত্রে জানা যায় পোড়াঘাট গঙ্গার পাড়ে একটি কালীমন্দিরের পাশে এক অচৈতন্য অবস্থায় মুখ থুবড়ে পড়ে থাকা এক বৃদ্ধকে দেখে এলাকার যুবকেরা, প্রায় সঙ্গে সঙ্গে নবদ্বীপ থানায় বিষয়টি জানেন স্থানীয় যুবক গদাই ঘোষ, এরপর ওই বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে এলাকার যুবকেরা। বর্তমানে নাম পরিচয়হীন ওই বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালের মেল ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে বৃদ্ধের অবস্থা সংকটজনক, বৃদ্ধের পরিচয় জানার জন্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।




