নবদ্বীপ এলেন দূরদূরান্তের মানুষ জল ভরে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালতে, অনেকের মুখে নেই মাস্ক
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: সোমবার শ্রাবন মাসের শেষ সোমবার ভগবান শিব ঠাকুরের মাথায় মানুষ জল ঢালেন শিবনিবাসে, কিন্ত এবছর করোনা আবহে শিব নিবাস মন্দির বন্ধ, তাও দূরদূরান্ত থেকে বেশ কিছু সংখ্যক ভক্ত কৃষ্ণনগর, ভীমপুর, আসাননগর থেকে নবদ্বীপ এলেন জল ভরে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালতে। দেখা গেলো মহিলা ও ছোট বাচ্চারাও এসেছে তাদের পরিবারের সাথে জল ভরতে, বাক কাঁধে নিয়ে, কিন্ত করোনা সতর্কতা একদমই নেই কিছু মানুষের, অনেকের মুখে নেই মাস্ক, অনেকে আবার একটা গাড়ি বুক করে এসেছে, যার মধ্যে ভিড় করে গায়ে গা লাগিয়ে যাতায়াত করছে তারা। ভক্তরা এদিন স্বরুপগঞ্জ খেয়া ঘাট পার করে নবদ্বীপের গঙ্গানদী থেকে জল নিলেন, আবার খেয়া পার করে এপারে এসে অনেকে বাঁক কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন, অনেকে আবার গাড়ি করেই গেলেন। প্রতি বছর এই দিনে দেখা যায় প্রচুর মানুষকে এই বাঁক কাঁধে নিয়ে শিব নিবাস মন্দির যেতে, তবে এবছর মন্দির বন্ধ বলে আসেনি অনেকে, তবে যারা জল ভরে নিয়ে যাচ্ছেন যারা, শিব নিবাস মন্দির বন্ধ থাকায় তারা কোথায় জল ঢালছেন প্রশ্ন করাতে তারা জানালেন তারা নিজের এলাকায় স্থানীয় কোনো শিব মন্দিরে।






