হরিণঘাটা ও কল্যাণী বিধানসভার বিধানসভা ভিত্তিক তৃণমূলের সাংগঠনিক কর্মী সভা হলো
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : হরিণঘাটা ও কল্যাণী বিধানসভার বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কর্মী সভা হলো। এদিন উপস্থিত ছিলেন নদিয়া জেলার তৃণমূলের সভাপতি তথা কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, দলীয় চেয়ারম্যান তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কোঅর্ডিনেটর ও সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, এবং বিধানসভার বিধায়ক নীলিমা নাগ সহ হরিণঘাটার বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক, টাউন সভাপতি ও সহ সভাপতি, নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যগণ।




