দিনদয়াল উপপাধ্যায়ের জন্মদিন পালন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল বিজেপি
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : আসাননগর লজে আজ দিনদয়াল উপপাধ্যায় এর 105 তম জন্মদিন পালন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী আশীষ কুমার বিশ্বাস কৃষ্ণনগর 1 এর অন্তর্গত ভারতীয় জনতা পার্টির সভাপতি ও আরো কর্মীবৃন্দ। এদিন মোট ৪০জন স্বেচ্ছায় রক্ত দান করল। নদিয়া ব্লাড ব্যাংকের সহায়তায় এই ব্লাড সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন আধিকারিকরা।






