নবদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে নির্বাচনের ফল পেশ করলো তৃণমূল লিগাল সেল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : সোমবার বিকেল চারটেয় নবদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে একটি প্রেস কনফারেন্স করলো তৃণমূল লিগাল সেল । এদিন তৃণমূলের লিগাল সেল জানায় যে নবদ্বীপ কোর্ট ল ওয়ার্স এসোসিয়েশনের বিভিন্ন বাধা ও বিরোধিতার মধ্যে দিয়ে আদালতের বার এসোসিয়েশনের নির্বাচনে তারা ১৭-০ ফলে জয়লাভ করেছে ও নির্বাচন পক্রিয়া খুব সুষ্ঠ ভাবে হয়েছে, ও এর পাশাপাশি নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার তহবিলের ১৫ লক্ষ পেয়েছিলো তৃণমূল লিগাল সেল এবং তা কোর্টের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে।





